হোম > বিশ্ব

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, যাত্রী গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্যাথে প্যাসিফিক বিমানের। (ফাইল ছবি: এএফপি)

যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিকের সিএক্স ৮১১ ফ্লাইটে এক যাত্রী মাঝ আকাশে বিমানটির দরজা খোলার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ১০ ডিসেম্বর ঘটলেও বিমানটি বৃহস্পতিবার ভোরে নিরাপদে হংকং অবতরণ করে। হংকং পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যাথে প্যাসিফিক এক বিবৃতিতে জানায়, কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হয়নি। কেবিন ক্রুরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, দরজা সঠিকভাবে বন্ধ আছে কি না তা যাচাই করেন এবং সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান। খবর আল আরাবিয়ার।

বিমান সংস্থাটি বলেছে, “ঘটনাটি পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আমাদের গ্রাহক এবং ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।”

হংকং পুলিশ নিশ্চিত করেছে যে মূল ভূখণ্ড চীনের ২০ বছর বয়সী ওই পুরুষ যাত্রীকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অ্যাভিয়েশন সিকিউরিটি অর্ডিন্যান্স লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এসআর

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো