হোম > বিশ্ব

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় সহযোগিতা করছে যুক্তরাজ্য: করবিন

নাকবা দিবস

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন নীতির কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও পার্লামেন্ট সদস্য জেরেমি করবিন। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ৭৮ বছর আগে ৮ লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল, আর তা সম্ভব হয়েছিল যুক্তরাজ্যের কারণে।

পোস্টে তিনি আরো লেখেন, ‘আজ ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। আর তা সম্ভব করেছে যুক্তরাজ্য।’ নাকবা দিবসের ৭৮তম বার্ষিকী উপলক্ষে তিনি এই পোস্টে দেন।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ৭৮ বছর ধরে সহযোগিতা করছে যুক্তরাজ্য।

তিনি লেখেন, ‘নাকবার ৭৮ বছর—ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ব্রিটিশদের ৭৮ বছরের সহযোগিতা।’

এই নাকবা দিবসের উৎপত্তি ১৯৪৮ সালের ১৫ মে শুরু হওয়া আরব-ইসরাইল যুদ্ধ থেকে।

তার এক দিন আগে, ১৪ মে ইসরাইল নিজেদের ঘোষণা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে।

সে সময় ওই এলাকা ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। ম্যান্ডেট প্যালেস্টাইন নামে তখন সেখানে এক বিশেষ ব্যবস্থা চালু ছিল। সেটি যখন প্রায় শেষ হওয়ার পথে, তখনই ইসরাইলকে ঘোষণা করা হয় স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে।

যে এলাকায় ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়, ইসরাইলি বাহিনী সেখান থেকে বেশির ভাগ আরবকে বহিষ্কার করে, কিংবা তারা সেখান থেকে পালিয়ে যায়।

প্রতিবছর ফিলিস্তিনিরা এই নাকবা দিবসে প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। দিবসটি উপলক্ষে তারা জড়ো হয় ইসরাইলি সীমান্তের কাছে। এবং দিনটি ঘিরে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

আরএ

এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আরব দলগুলোকে বাদ দিয়ে ক্ষমতা ভাগাভাগির পথে নেতানিয়াহু-আইজেনকট

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, তবে রাখলেন অদ্ভুত শর্ত

সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা কতটুকু

মাঠেই জামাতে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল সৌদি জোট

মহাকাশে ইবাদত পালনে নভোচারীর জন্য ইসলামি নির্দেশিকা

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

‘মুহাম্মদ’ নামের প্রতি বিদ্বেষ, যুক্তরাষ্ট্রে হিন্দু যাত্রীর হামলায় উবার চালকের মৃত্যু

ইস্তাম্বুলে বৈশ্বিক নাগরিক সমাজের মিলনমেলা, মানবিক সহযোগিতার নতুন দিগন্ত