হোম > বিশ্ব

ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪

আতিকুর রহমান নগরী

মঙ্গলবার মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে কুয়াশার কারণে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে আগুন লাগার পর ক্রেন দিয়ে পুড়ে যাওয়া বাসের ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে।

ভারতের মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সাতটি বাস এবং তিনটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় একাধিক যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান এবং মহাসড়ক পরিষ্কার করার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ত্রাণ তৎপরতাও শুরু করা হয়েছে।

তিনি বলেন, “মঙ্গলবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া দুর্ঘটনার ফলে গাড়িগুলোতে আগুন লেগে গেছে।”

এসআর

মসজিদ হচ্ছে ইবাদত, বিশ্বাস ও বন্ধুত্বের স্থান: প্রিন্স উইলিয়াম

নিউজিল্যান্ডের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যি কি আবারও হামলা চালাবেন ট্রাম্প

ওয়াশিংটন বা তেল আবিব নয়, স্পেন পরিচালিত হয় মাদ্রিদ থেকে: সানচেজ

আধুনিক উন্নয়ন ও পরিবর্তনের পথে বাধা নয় ইসলাম: মাহাথির মোহাম্মদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ২০

ফিলিস্তিনি নাগরিকদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে ইসরাইল

স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম