হোম > বিশ্ব

জাতিসংঘের উদ্ভাবনী দেশের তালিকার শীর্ষে সুইজারল্যান্ড

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

জাতিসংঘের বার্ষিক উদ্ভাবনী দেশের তালিকায় প্রথমবারের মতো শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছে চীন। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিকে পেছনে ফেলেছে বেইজিং। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড। ২০১১ সাল থেকে তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে দেশটি। এরপরের অবস্থানে সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ‘গ্লোবাল ইনোভেশন ইনডেক্স’ জরিপে চীন ১০ম স্থানে রয়েছে। ৭৮টি সূচকের ভিত্তিতে তাদের স্থান নির্ধারণ করা হয়।

তালিকার শীর্ষ ১০-এর অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে: দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক।

জিআইআই জানায়, সবচেয়ে বেশি গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগকারী দেশ হওয়ার পথে রয়েছে চীন।

২০২৪ সালে আন্তর্জাতিক পেটেন্ট আবেদনের প্রায় এক-চতুর্থাংশই ছিল চীনের।

পেটেন্টের মালিকানা একটি দেশের অর্থনৈতিক শক্তি এবং শিল্প জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখা হয়।

তবে জার্মানির তালিকার ১১তম স্থানে নেমে যাওয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। জিআইআইয়ে সহ-সম্পাদক সাচা উনশ-ভিনসেন্ট বলেন, নতুন র‍্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব পড়েনি।

আরএ

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা