হোম > বিশ্ব

নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার ভারতের

বিবিসি বাংলা

নেপালের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যে সে দেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশসহ একাধিক রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত লাগোয়া অঞ্চলে পুলিশ ও সেনা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, উত্তরবঙ্গ সফরকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেছেন। আলোচনায় জোর দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থার উপর।

তার নির্দেশে ভারত-নেপাল সীমান্তে সীমা সুরক্ষা বলের কর্মকর্তা যোগেশ কুমার সিংহের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন উত্তরবঙ্গে আইজি রাজেশকুমার যাদব ও দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের আলোচনা হয়েছে বলে খবর। বর্ডার পেট্রোলিং এবং তল্লাশির উপরও জোর দেওয়া হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সেখানে শান্তি ফেরানোর আর্জিও জানিয়েছেন।

‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দিতে’ প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘অবরোধ’ ঘোষণা ট্রাম্পের

পর্দার আড়ালে আলোচনা চলছে, কূটনৈতিক পথ এখনো খোলা

মধ্যপ্রাচ্যে সংঘাত সমাধানে আলোচনার বিকল্প নেই: ইইউ

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে নেই: আরব আমিরাত

শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন: ইজাদি

যুদ্ধে নিহত ৩ হাজার ৩৭৫ জনের পরিচয় শনাক্ত: ইরান

ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক অগ্রগতিতে অনিশ্চয়তা, ভ্যান্সের কথায় উদ্বেগ