হোম > বিশ্ব

নেদারল্যান্ডসে ইসরাইলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানির বিরুদ্ধে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নেদারল্যান্ডসের ফিলিস্থিনপন্থি আন্দোলনকারীরা। এসব বসতিতে তৈরি উৎপাদিত আমদানি পণ্য বিতরণকেন্দ্রের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।

এসময় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা।

ডাচ ইভানজেলিক্যাল সংগঠন ‘ক্রিশ্চিয়ানস ফর ইসরাইল’ পরিচালিত ‘ইসরাইল প্রোডাক্ট সেন্টার’-এর সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সংগঠনটি ইসরাইলি বসতিগুলোতে কোটি কোটি ডলার অনুদান দিয়ে আসছে।

বিক্ষোভকারী মারিজ ভ্যান ডেউটেকম আল জাজিরাকে বলেন, ‘মানুষ এখনো এমন পণ্য বিক্রি করছে—এটা বিশ্বাস করাই কঠিন। এসব পণ্য দখল করা জমিতে উৎপাদিত হচ্ছে। এটি একটি অধিকৃত ভূখণ্ড।’

অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা চারটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের একটি নেদারল্যান্ডস। স্পেন ইতোমধ্যে এ ধরনের পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া আয়ারল্যান্ড ও বেলজিয়ামও বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়ে আইন প্রণয়ন করেছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট হিসেবে এ বিষয়ে নিজস্ব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত অবশ্য বছরের শেষ দিকে পিছিয়ে দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের নিষেধাজ্ঞা আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সূত্র: আর জাজিরা

আরএ

মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪

ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি ইরানের আহ্বান

পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি বেড়ে ৫৯২, বসবাস করছে ৭ লাখের বেশি ইহুদি

ক্ষমতায় থাকতে ফিলিস্তিন রাষ্ট্র হতে দেবো না: নেতানিয়াহু

হরমুজ ইস্যুতে ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করতে ফ্রান্সে যাচ্ছেন সৌদি যুবরাজ

নতুন আঞ্চলিক ব্যবস্থা গঠনে ইরানের কাছে প্রতিবেশীদের বার্তা

সৌদিতে এক সপ্তাহে ১৪২৬০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক সেনাপ্রধানের ফোনালাপ, যে কথা হলো

ইরানের ওপর অর্থনৈতিক চাপ কীভাবে আরো বাড়াতে পারে যুক্তরাষ্ট্র

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২৩