হোম > বিশ্ব

মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই ফুটবল খেলল রোবট, লক্ষ্য ফিফা চ্যাম্পিয়নকে হারানো

আমার দেশ অনলাইন

রোবোকাপ ২০২৬-এ মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ফুটবল খেলেছে হিউম্যানয়েড রোবটগুলো। দক্ষিণ কোরিয়ার ইনচন-এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শিত হয়েছে।

রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হওয়ার পরিবর্তে রোবটগুলো ম্যাচ চলাকালে নিজেরাই সিদ্ধান্ত নেয়। মানুষের ভূমিকা ছিল শুধু রেফারির নির্দেশ রোবটগুলোর কাছে পৌঁছে দেওয়া।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত রোবোকাপের লক্ষ্য হলো ২০৫০ সালের মধ্যে এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট ফুটবল দল তৈরি করা, যা ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে পরাজিত করতে সক্ষম হবে।

গবেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নয়ন সেই লক্ষ্যকে ক্রমেই বাস্তবতার কাছাকাছি নিয়ে যাচ্ছে। দর্শকদেরও বিশ্বাস, ভবিষ্যতে রোবট ফুটবল নিজস্ব সমর্থকগোষ্ঠী নিয়ে জনপ্রিয় একটি খেলায় পরিণত হতে পারে।

সূত্র: গালফ নিউজ।

এমএমআর

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত