হোম > বিশ্ব

‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় ২ হাজার সমর্থক গতকাল রোববার কারাকাসে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করে নিউইয়র্কের একটি কারাগারে নিয়ে যাওয়া মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছেন।

মাদুরোপন্থি আধাসামরিক সদস্য ও মোটরবাইক আরোহীদের একটি দল বিক্ষোভকারীদের সঙ্গে যোগদান করেন। বিক্ষোভকারীদের হাতে লাল, নীল ও হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা ছিল। খবর বার্তা সংস্থা এএফপির।

লাল জামা পরা এক ব্যক্তির হাতে একটি প্লাকার্ড ছিল, তাতে লেখা ছিল ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’। তার জামায় মাদুরোর পূর্বসূরি ও রাজনৈতিক গুরু, প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের ছবি ছিল।

আরেকটি প্লাকার্ডে লেখা ছিল, ‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, যা গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার প্রতি ইঙ্গিত, যেখানে তিনি বলেছেন, একটি অনির্দিষ্ট অন্তর্বর্তী সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে।

আজ সোমবার মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রে কথিত কোকেন পাচারের সঙ্গে জড়িত ‘মাদক সন্ত্রাসবাদ’-এর অভিযোগের মুখোমুখি হতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, মাদুরোর নিরাপত্তা দলের ‘একটি বড় অংশ’কে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, সেই সঙ্গে সামরিক সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছে, তবে তিনি কোনো সংখ্যা জানাননি।

চিকিৎসকদের একটি দল এএফপিকে জানিয়েছে, প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

এসআর/এসআই

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার