হোম > বিশ্ব

কাশ্মীর নিয়ে উত্তেজনায় ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার

কাশ্মীর ঘিরে নতুন করে ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে তৎপর যুক্তরাষ্ট্র। পরিস্থিতি শান্ত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলাদা করে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরো ঘোলাটে না করে।

পেহেলগামে পর্যটকদের ওপর আক্রমণের পর ভারত কোনো ধরনের প্রমাণ উপস্থাপন না করেই পাকিস্তানকে দায়ী করে। অপরদিকে, পাকিস্তান এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন ব্রুস।

ইসলামাবাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করার কথা জানালেও পাকিস্তানের এক মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

সম্প্রতি পাকিস্তানের সহায়তায় দায়েশ (আইএস) সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ব্রুস বলেন, এ ঘটনায় আমরা গভীরভাবে প্রশংসা করেছি।

তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের উদ্বেগ বিষয়েও এড়িয়ে গেছেন তিনি।

ব্রুস বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো দু’দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা।

এমএস

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প