হোম > বিশ্ব

বলপ্রয়োগে ইউক্রেনের ডনবাস এলাকা দখলে নেয়ার হুমকি পুতিনের

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

প্রয়োজনে বলপ্রয়োগ করে ইউক্রেনের ডনবাস এলাকা দখলে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পাঁচ ঘন্টার আলোচনা গঠনমূলক ছিল, তবে কিছু প্রস্তাব ক্রেমলিনের কাছে অগ্রহণযোগ্য। খবর আল আরাবিয়ার।

বৃহস্পতিবার নয়াদিল্লি সফরের আগে পুতিন ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন সেনা প্রত্যাহার না করলে রাশিয়া বলপ্রয়োগে ইউক্রেনের ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে।

দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাসে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে আট বছর ধরে চলা লড়াইয়ের পর, পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠান।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় এই অঞ্চলগুলি ছেড়ে চলে যাবে, নাহয় আমরা অস্ত্রের জোরে এই অঞ্চলগুলো দখলে নেবো।’

ইউক্রেন স্পস্ট করে জানিয়েছে, তারা রাশিয়ার এই দাবি মানবে না।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের ১ দশমিক ২ শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ করে, যার মধ্যে ক্রিমিয়াও রয়েছে, যা তারা ২০১৪ সালে সংযুক্ত করেছিল, লুহানস্কের পুরো অংশ, দোনেৎস্কের ৮০ শতাংশেরও বেশি, খেরসন এবং জাপোরিঝিয়ার প্রায় ৭৫ শতাংশ এবং খারকিভ, সুমি, মাইকোলাইভ এবং দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কিছু অংশ। দোনেৎস্কের প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়, রাশিয়া জানিয়েছে, তারা পুরো ডনবাসের নিয়ন্ত্রণ চায়।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের