হোম > বিশ্ব

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

আমার দেশ অনলাইন

রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। আমুর আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি হেলিকপ্টার রবিনসনকে উদ্ধার করা হয়েছে, তবে কেউ বেঁচে নেই। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, ‘আমুর অঞ্চলের রোমনেনস্কি জেলায় নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং তিনজনের লাশ পাওয়া গেছে।’

সরকারি কর্মকর্তারা নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বে, পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের। তবে তার এই বিমান চালানোর অনুমতি ছিল না। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি।

আরএ

সাইপ্রাস উপকূলে ফেরিডুবি, নিহত ৮

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় ৮০০ ছাড়াল মৃতের সংখ্যা

আগ্রাসন হলে চুপ থাকবে না ইরান

ইরানের খার্গ দ্বীপ ‘ধ্বংসের’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম

হরমুজে হুমকি ছিল ইরানের মাইন পাতা বাহিনী: যুক্তরাষ্ট্র

যুদ্ধে কোণঠাসা যুক্তরাষ্ট্র-ইসরাইলের নেতৃত্ব, সংকটে ইরান

১০ মিনিটের সিদ্ধান্তে বাঁচল ৯০০ শিক্ষার্থীর প্রাণ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা