হোম > বিশ্ব

নেপালের বন্যা নিয়ে দুশ্চিন্তায় ভারত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সম্প্রতি নেপালের বিধ্বংসী ভূমিধস ও বন্যা এমন এক পরিবেশগত ঝুঁকিকে সামনে এনেছে, যা শুধু ওই দেশের সীমানায় আবদ্ধ নয়।

বিশেষজ্ঞদের মতে, মূলত হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোর সমান অংশীদার নেপাল ও ভারত। তাই নেপালের বন্যা এবং ভারতের দুর্যোগের মধ্যে সম্পর্কটি কেবল স্রোতের সঙ্গে বয়ে যাওয়ার পানির সম্পর্ক নয়; বরং এটি আরো অনেক জটিল। এক দেশের প্রাকৃতিক বিপর্যয় অন্য দেশকেও প্রভাবিত করবে।

বন্যা পাহাড় থেকে প্রবল বেগে নেমে এসে বিপুল পরিমাণ কাদা, পাথর এবং ধ্বংসাবশেষ বয়ে আনে। আবার কিছু বন্যা নেপালের সমভূমিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের শক্তি হারিয়ে সাধারণ বন্যায় পরিণত হয়। তবে এই বন্যার পানি ভারতে দুর্যোগে পরিণত হবে কি না, তা শুধু নেপালে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তার ওপরই নির্ভর করে না; বরং ভারতের বৃষ্টিপাত, নদীর পানির স্তর, বাঁধ এবং পানি নিষ্কাশনব্যবস্থার ওপরও নির্ভর করে।

নেপালের বন্যা ভারতের জন্য একটি সতর্কবার্তা। কারণ, দুই দেশই হিমালয়ের নদীর পানি ভাগ করে নেয়।

নেপালে ৬ হাজারেরও বেশি নদী ও জলধারা রয়েছে, যার বেশির ভাগই দক্ষিণে ভারত ও গঙ্গায় গিয়ে মিশেছে। তিনটি প্রধান নদীব্যবস্থা প্রাধান্য বিস্তার করে এখানে। পূর্বে কোসি, কেন্দ্রে গণ্ডকী (ভারতে গণ্ডক) এবং পশ্চিমে কর্ণালী (ভারতে ঘাঘরা) এবং পশ্চিম সীমান্তে রয়েছে মহাকালী (শারদা)।

আন্তর্জাতিক সমন্বিত পার্বত্য উন্নয়ন কেন্দ্রের জলবিজ্ঞানী মনীশ শ্রেষ্ঠার মতে, নেপাল থেকে ৭ থেকে ৯টি প্রধান নদী ভারতীয় সমভূমিতে প্রবাহিত হয় এবং ভারতে বন্যার জন্য এগুলোই দায়ী। ভারতের কেন্দ্রীয় জল কমিশন কোসি, গণ্ডক, বাগমতী এবং ঘাঘরাকে কয়েকটি প্রধান আন্তঃসীমান্ত নদী হিসেবে চিহ্নিত করেছে।

জেন-জির পর ভারতে জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সেনাসচিব হলেন অ্যাডাম টেল

আরো শক্তিশালী হচ্ছে ব্রিকস, ভূরাজনীতিতে বাড়ছে প্রভাব

অর্থ বাঁচাতে ব্রিটিশ সেনাবাহিনীকে ‘অপ্রয়োজনীয়’ প্রশিক্ষণ বন্ধের নির্দেশ

বাইকসহ ভেসে যাচ্ছিলেন যুবক, ওড়না ছুড়ে প্রাণ বাঁচালেন নববধূ

হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

এবারের এল নিনো ইতিহাসের প্রচণ্ডতম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা বেদনার নিদর্শন তাজমহল

৫০ হুথি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেন সেনাবাহিনীর