হোম > বিশ্ব

রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ২৪

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

রাশিয়া নিয়ন্ত্রিত উপকূলীয় খেরসন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার নববর্ষ উদ্‌যাপনের সময় একটি হোটেল ও ক্যাফেতে এ হামলা হয় বলে জানিয়েছে মস্কো। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথমে টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘এমন একটি স্থানে পরিকল্পিতভাবে ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে বেসামরিক নাগরিকরা নববর্ষ উদ্‌যাপন করছিলেন।’ একে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে মস্কো।

সালদো আরো বলেন, ‘একটি ক্যাফে ও হোটেলে তিনটি ড্রোন হামলা হয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে ৫০ জনেরও বেশি মানুষ আহত ও ২৪ জন মারা গেছে।’

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এই হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। আগামী ২-৩ জানুয়ারি খেরসনে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকেরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী।

খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে, যা কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।

আরএ/এসআই

অনলাইনের ভুয়া পোস্ট বিশ্বাস করে যেভারে বিপদ ডেকে আনল লিবিয়ার অভিবাসীরা

পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের লাশ উদ্ধার

মিসরে রাবা গণহত্যার ১৩ বছর, রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি পরিবারের

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যায় ৫ জনের মৃত্যু

‘হরমুজ দখলের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে ইরান’

হরমুজ খুলে দেওয়া এবং ওমানের সঙ্গে আলোচনা আলাদা বিষয়

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসরে যাচ্ছেন হামাসপ্রধান

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত

হরমুজে চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা

লেবাননে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১১