হোম > বিশ্ব

ভারত থেকে পণ্য নেয়া বন্ধ করল অ্যামাজন-ওয়ালমার্টসহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপসহ বড় বড় মার্কিন রিটেইলাররা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি একাধিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করেছে । খবর এনডিটিভির।

ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন, মার্কিন ক্রেতারা ই-মেইল ও চিঠির মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে বলেছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরই এই বোঝা বহন করতে বলেছে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের জেরে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রগামী অর্ডার ৪০ থেকে ৫০ শতাংশ কমে যেতে পারে। ফলে ভারতের ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভারতীয় এই সংবাদমাধ্যমটি বলছে, ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো ভারতীয় বড় বড় রপ্তানিকারকদের পণ্য বিক্রির ৪০ থেকে ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রভিত্তিক। এছাড়া ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রপ্তানির বাজার। ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের রপ্তানির ২৮ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে।

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো দেশগুলোর কাছে অর্ডার হারাতে পারে, যাদের ওপর বর্তমানে ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে।

এনডিটিভি বলছে, ট্রাম্প ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং বাকি ২৫ শতাংশ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প