হোম > বিশ্ব

যুদ্ধবিরতি চুক্তি সই করল থাইল্যান্ড-কম্বোডিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে কম্বোডিয়া ও থাইল্যান্ড । শনিবার এক যৌথ বিবৃতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। উভয় পক্ষই কোনো চলাচল ছাড়াই বর্তমান সেনা মোতায়েন বজায় রাখতে এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বেসামরিক নাগরিকদের বাড়ি ফেরার অনুমতি দিতেও সম্মত হয়েছে।

স্থানীয় সময় দুপুরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির ৭২ ঘন্টা পর, থাইল্যান্ডের হাতে আটক ১৮ জন কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সীমান্ত সংঘাত শুক্রবার ১৯তম দিন পার করে। সংঘাতে উভয়পক্ষের ৯৬ জন প্রাণ হারান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাম্পুচিয়া প্রেস কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তে মিঞ্চে প্রদেশের একটি গ্রামে কামানের গোলাবর্ষণ করে। এতে নিহত হন কম্বোডিয়ার বেসামরিক এক নাগরিক।

সংবাদ সংস্থার মতে, কম্বোডিয়ার জাতীয় পরিষদ থাইল্যান্ডের এই হামলাকে ‘নৃশংস ও অমানবিক’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়া থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে অবস্থিত একটি গ্রামে বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে, যার ফলে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে ২৩ থাই সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন। আর বেসামরিক নাগরিক নিহত হন ৪১ জন।

আরএ

যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে রেল যোগাযোগ বাতিল করল মোদি সরকার

ককরোচ পার্টির বিক্ষোভ ঠেকাতে ১০ অস্থায়ী আটককেন্দ্র প্রস্তুত করেছে মোদি সরকার

কে এই মোদিবিরোধী নেহা বোরা, যার প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে

নোবেল পুরস্কারের খবর বিশ্বাসই করতে পারেননি পিল্লাই, ভেবেছিলেন কৌতুক

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

ফের বিক্ষোভে উত্তাল ভারত

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি করতে চাইলেন পিল্লাই

হাসিনার দুঃশাসন সম্পর্কে নাভি পিল্লাইয়ের মন্তব্য

পিল্লাইয়ের নোবেল বিজয়ে ইসরাইলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার শঙ্কা

তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫