হোম > বিশ্ব

বাংলাদেশের ভূমিকম্পের খবর বিশ্ব মিডিয়ায়

আতিকুর রহমান নগরী

ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ৫ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। রাজধানী ঢাকাসহ সারাদেশে এ পর্যন্ত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

হঠাৎ বাংলাদেশের এ দুর্যোগের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

সংবাদ সংস্থা রয়টার্স ও আনাদোলু এজেন্সি ছাড়াও আল-জাজিরা, এবিসি নিউজ, ডয়চে ভেলে, আল আরাবিয়া, টিআরটি ওয়ার্ল্ড, দ্য ডন, ডেইলি সাবাহ সহ বিশ্বজুড়ে বহু গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর কাছে। ডয়চে ভেলে লিখেছে, শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন ভারত ও বাংলাদেশের বিশাল এলাকায় অনুভূত হয়েছে, যা আঞ্চলিক উদ্বেগ বাড়িয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স দ্রুততার সঙ্গে নিহতের সংখ্যা এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক খবর প্রকাশ করে।

এই ভূমিকম্পের পর এর তীব্রতা প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও অনুভূত হয়েছে। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের খবর জানিয়েছে।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির