হোম > বিশ্ব

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৬১ হাজার কোটি টাকা। স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) তিনি মামলাটি দায়ের করেন।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সমর্থকদের হামলায় উসকানি দেওয়ার অভিযোগসংক্রান্ত একটি সম্পাদিত ভিডিও প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে এই মামলা করা হয়েছে। প্রতিবেদনটি বিবিসির ‘প্যানারোমা’ ডকুমেন্টারি সিরিজে প্রকাশিত হয়, যেখানে ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন—এমন ইঙ্গিত দেওয়া হয়।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। সেই প্রেক্ষাপটে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়, যাতে বেশ কয়েকজন নিহত হন। ওই ঘটনার জন্য ট্রাম্পকে দায়ী করা হলেও তিনি বরাবরই তা অস্বীকার করে আসছেন।

ট্রাম্পের দাবি, বিবিসির ভিডিও প্রতিবেদনে তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। পরে বিবিসি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে জানায়, ভিডিওটি এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন বলে মনে হয়েছে।

যদিও ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে চলতি বছরই আইনি পদক্ষেপের ঘোষণা দেন ট্রাম্প। এই ঘটনার পর বিবিসির কয়েকজন শীর্ষ কর্মকর্তাও পদত্যাগ করতে বাধ্য হন বলে জানা গেছে।

এসআর

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার

খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসনে রাজনৈতিক সংঘাত বাড়ার শঙ্কা পাকিস্তানে

তরুণদের নেতৃত্বেই মোদিবিরোধী আন্দোলনে উত্তাল গতি