হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আতিকুর রহমান নগরী

ভেনেজুয়েলায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার মেনে গ্রান্ডে শহর। এটি এ বছরের সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পগুলোর মধ্যে একটি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

কলম্বিয়ান জিওলোজিক্যাল সার্ভিস (এসজিসি) জানিয়েছে, কলম্বিয়ার বেশ কয়েকটি শহরেও ভূকম্পন অনুভূত হয়।

প্রথম ভূমিকম্পের পরেও ছোট ছোট কয়েকটি ভুকম্পন হয়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন দুই দেশের বাসিন্দারা। তবে ভুমিকম্পে এখন পর্যন্ত ভেনেজুয়েলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, ভূমিকম্পের কারণে ক্যারিবিয়ান উপকূলে সুনামির কোনো ঝুঁকি নেই। উভয় দেশের কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কলম্বিয়া এবং ভেনেজুয়েলার সীমান্ত অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়।

আরএ

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করল ইন্দোনেশিয়া

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন