হোম > বিশ্ব

তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে ৬৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৬৬ জন এবং আহত হয়েছেন অনেকে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে বলু প্রদেশের কার্তালকায়ার স্কি রিসোর্টে কাঠের তৈরি ১১তলা হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বলু প্রদেশের গভর্নর আব্দুল আজিজ আইদিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ অতিথি ছিলেন। এই অগ্নিকাণ্ডে হোটেলের ছাদ এবং ওপরের তলা আগুনে পুড়ে গেছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২