হোম > বিশ্ব

ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: আরাগচি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইরানে চলমান বিক্ষোভ ও অস্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ দাবি করেন। আরাগচি বলেন, সপ্তাহান্তে সহিংসতা বাড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। খবর আল জাজিরার।

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহিংসতা উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত তার দেশ, তবে আলোচনার দুয়ারও খোলা রয়েছে। আরাগচি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ইন্টারনেট চালু করার কাজ চলছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকি এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে ইসরাইলি সরকারের নেওয়া নীতির সঙ্গে সংগতিপূর্ণ। যেকোনো আগ্রাসনের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া দ্রুত, সুনির্দিষ্ট ও ব্যাপক হবে।’

আরএ

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন