হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার দেশটি যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং তা একটি ঘৃণ্য অপরাধের শামিল।

পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার প্রধান বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কার্যকলাপ, শুধু অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ নয়।

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আচরণকে জাতিসংঘের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছে। বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না থাকলেও বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ায় এই প্রতিক্রিয়া এসেছে।

উল্লেখ্য, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপের মুখে আছে।

সূত্র: আল আরাবিয়া

এসআর/এসআই

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন