হোম > বিশ্ব

মক্কায় যেতে যে নির্দেশনা মানতে হবে সবাইকে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পবিত্র ভূমি মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে বিদেশি এবং সৌদির বাসিন্দারা সরকারি অনুমতি ছাড়া আর মক্কায় ঢুকতে পারবেন না। সোমবার (১৩ এপ্রিল) থেকে এটি কার্যকর হয়েছে।

সৌদির বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, মক্কায় প্রবেশের জন্য বিদেশিদের কাছে অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে পারমিট নেই, তারা সেখানে যেতে পারবেন না।

যাদের কাছে হজের ভিসা এবং পবিত্র কাবায় কাজের অনুমতিপত্র নেই তাদের সবার ক্ষেত্রেই এটি কার্যকর হবে। অনুমতিবিহীন বিদেশিদের মক্কায় প্রবেশ আটকাতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। যাদের কাছে অনুমতিপত্র থাকবে না তাদের চেকপয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া আগামী ১৮ এপ্রিলের মধ্যে যাদের কাছে ওমরাহর ভিসা আছে তাদের মক্কা ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স