হোম > বিশ্ব

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার নিরাপত্তা স্থিতিশীল করতে একটি আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার গাজা ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত ছিল মার্কিন সমর্থিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠন করা। এই বাহিনীকে সহায়তা করতে ২০০ মার্কিন সেনা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে তাদের সেনাবাহিনী গাজায় মোতায়েন করা হবে না।

উপদেষ্টারা বলেন, ‘এখন আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে চাইছি । আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী তৈরি করা হচ্ছে।’

এই বাহিনীতে যোগ দিতে যুক্তরাষ্ট্র এরইমধ্যে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার এবং আজারবাইজানের সঙ্গে কথা বলেছে।

সম্প্রতি হামাস ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গাজা সিটিতে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ ঘটনার পর বেসামরিক লোকজনকে এ ধরনের হামলা থেকে রক্ষা করতে ‘নিরাপদ অঞ্চল’ গঠনের বিষয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টারা।

তারা বলেন, কোনো ফিলিস্তিনিকেই গাজা উপত্যকা ছাড়তে বাধ্য করা হবে না। হামাসমুক্ত এলাকাগুলোতে পুনর্গঠনকাজের পরিকল্পনা নেয়া হচ্ছে।

আরএ

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

গাজায় ধসের ঝুঁকিতে প্রায় ২ হাজার ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজায় ভবন ধসে নিহত বেড়ে ২০, ধ্বংসস্তূপে শতাধিক নিখোঁজ

ইউরোপে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের