হোম > বিশ্ব

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, জাতিসংঘের উদ্বেগ

আমার দেশ অনলাইন

কিউবার ওপর নতুন করে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করা হয়। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তারা জানিয়েছে, ওয়াশিংটনের কার্যত জ্বালানি অবরোধ কিউবাকে জ্বালানি সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞাগুলো কিউবার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রুপো দে অ্যাডমিনিস্ট্রাসিওন এমপ্রেসারিয়াল এসএ (জিএইএসএ)-কে লক্ষ্য করে আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে দেশটির অর্থনীতির প্রায় সব খাতের সংযোগ রয়েছে।

এছাড়া নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে আনিয়া গুইয়ের্মিনা লাস্ত্রেস মোরেরাকে। তিনি জিএইএসএ ও মোয়া নিকেল এসএর (এমএনএসএ) নির্বাহী প্রেসিডেন্ট। এমএনএসএ হলো টরন্টোভিত্তিক শেরিট ইন্টারন্যাশনাল করপোরেশন এবং কিউবার রাষ্ট্রীয় মালিকানাধীন নিকেল কোম্পানির যৌথ উদ্যোগ।

শেরিটের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে কিউবায় যৌথ উদ্যোগে সরাসরি অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘কিউবার বামপন্থি সরকার আমাদের অঞ্চলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে ট্রাম্প প্রশাসন চুপচাপ বসে থাকবে না। কিউবার সরকার প্রয়োজনীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার না আনা পর্যন্ত আমরা পদক্ষেপ নিতে থাকব।’

কিউবার সরকার তাৎক্ষণিকভাবে নতুন নিষেধাজ্ঞার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আল জাজিরা

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স