হোম > বিশ্ব

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৪০ অভিবাসীর মৃত্যু

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবারের এ দুর্ঘটনার পর ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।

মাহদিয়ার সরকারি কৌঁসুলির দপ্তরের মুখপাত্র ওয়ালিদ বলেন, ‘প্রাথমিক তদন্ত অনুযায়ী নৌযানে ৭০ জন যাত্রী ছিলেন। শিশুসহ ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই সাব-সাহারান আফ্রিকার দেশ থেকে এসেছেন।’

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিম উপকূলে গত দুই সপ্তাহে কমপক্ষে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি চিকিৎসা ও সহায়তাকেন্দ্র জানিয়েছে, তিউনিসিয়ার সীমান্তের জুওয়ারা থেকে রাস ইজদির পর্যন্ত এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। সূত্র : এএফপি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত