হোম > বিশ্ব

কুয়েতে পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার অভিযোগ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বশেষ হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলার ফলে স্থাপনাটিতে আগুন লাগে এবং অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারিগরি দল ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত ও পুনরায় চালু করার কাজ করছে। একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতাও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

কুয়েতে একাধিক স্থাপনায় হামলার দাবি ইরানের

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতের বিভিন্ন স্থানে চালানো হামলায় তারা যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) প্ল্যাটফর্ম ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

আইআরজিসির দাবি, এসব স্থানে মার্কিন বাহিনী ও ইসরাইল-সমর্থিত যোদ্ধারা অবস্থান করছিল।

এক বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে, হামলায় বিপুল সংখ্যক সরকারবিরোধী সশস্ত্র সদস্য এবং মার্কিন বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছে এবং পাল্টাপাল্টি সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে।

তবে আইআরজিসির এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই বা নিশ্চিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা।

এমএমআর

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

ইন্টারনেট-টিভি থেকে দূরে, ১০ সন্তানও কম—নিউইয়র্কের হাসিদিক ইহুদিদের অজানা জীবন

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

মায়ের পথেই ব্রিজিতের মেয়ে, ৪২-এ এসে ২২ বছরের তরুণের সঙ্গে প্রেম

কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

ভবিষ্যতের কৌশলগত শক্তির ভিত্তি গুরুত্বপূর্ণ খনিজ, নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার

হিমালয়ের দুর্যোগ বড় সতর্কবার্তা, সীমান্ত পেরিয়ে তথ্য ভাগাভাগির আহ্বান

মানুষের সুখ ও কল্যাণ যেভাবে গণতন্ত্রের মাপকাঠি

স্ত্রীর পরকীয়া ধরতে রোবট ভ্যাকুয়াম, গোপনে ভিডিও করায় স্বামীর কারাদণ্ড

দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে: নেপালের পররাষ্ট্রমন্ত্রী