হোম > বিশ্ব

চার্লি কার্ক হত্যার মূল অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যা মামলার মূল সন্দেহভাজন টাইলার রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। মঙ্গলবার ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে অংশ নেন অভিযুক্ত। এটাই তার প্রথম শুনানি। এ সময় তার মৃত্যুদণ্ড চান প্রসিকিউটররা। খবর আল জাজিরা।

গত ১০ সেপ্টেম্বর ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অনুষ্ঠানে কার্ককে গুলি করে হত্যা করা হয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং রক্ষণশীল যুব রাজনৈতিক গ্রুপ টার্নিং পয়েন্ট ইউএসএ-এর প্রতিষ্ঠাতা।

শুনানিতে ডিস্ট্রিক্ট বিচারক টনি গ্রাফ রবিনসনের বিরুদ্ধে সাতটি অভিযোগ পড়ে শোনান। রবিনসনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তিনি নিজের নাম বলে পুরোটা সময় চুপ ছিলেন। ২৯ সেপ্টেম্বর রবিনসনের পরবর্তী মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

রবিনসনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে গুরুতর হত্যাকাণ্ডের (অ্যাগ্রাভেটেড মার্ডার) অভিযোগ সবচেয়ে শক্তিশালী। অন্য অভিযোগগুলোর মধ্যে বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা অন্যতম।

আরএ

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ