হোম > বিশ্ব

কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আমার দেশ অনলাইন

কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

টাইমস অব ইসরাইল জানায়, কমপক্ষে একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

কুয়েত নিউজ এজেন্সি জানায়, কুয়েত সিটির কাছে মিনা আল আহমাদি শোধনাগারে কিছু ধ্বংসাবশেষ পড়েছে। এতে দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন।

সাম্প্রতিক কয়েক ঘণ্টা উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এ ঘটনা ঘটল।

কুয়েত কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা আজ সোমবার রাজধানীর দিকে আসা বেশির ভাগ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

হাইতিতে গ্যাং নেতাকে হত্যার দাবি, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন এক তরুণী

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ডেটা সেন্টার ও এআই শিল্প

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প