হোম > বিশ্ব

চীনের আধিপত্য মেনে নেওয়া হবে না

পিট হেগসেথ

আমার দেশ অনলাইন

শুক্রবার সিঙ্গাপুরে আইআইএসএস শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে একটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (মাঝখানে) ছবি: রয়টার্স

চীনের একক আধিপত্য মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সিঙ্গাপুরে চলমান এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

চীনকে উদ্দেশ্য করে হেগসেথ সতর্কবার্তা দিয়ে বলেন, `চীনসহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমাদের জাতি ও মিত্রদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না।‘

তবে এই কঠোর বার্তার পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক গত বহু বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, `আমরা আমাদের চীনা সমকক্ষদের সঙ্গে সামরিক পর্যায়ে যোগাযোগের পথ উন্মুক্ত রেখে আগের চেয়ে আরো ঘন ঘন বৈঠক করছি।’

একই সঙ্গে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র চায় ‘চীন যেন এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের অবস্থানকে সম্মান জানায়।’

পিট হেগসেথ জোর দিয়ে বলেন, যেকোনো একটি পক্ষের একক আধিপত্য এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করবে। ইরান যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনের পুরো মনোযোগ অন্য দিকে থাকলেও, যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া, ধনী রাষ্ট্রগুলোকে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ শেষ হয়ে গেছে বলেও তিনি জানান।

সূত্র: আল-জাজিরা

এএম

ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের এক-পঞ্চমাংশ দখলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ছয় মাসের যুদ্ধেও অটুট ইরান, লক্ষ্যহীন যুক্তরাষ্ট্র

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯