হোম > বিশ্ব

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৩

আতিকুর রহমান নগরী

দক্ষিণ লেবাননের সিডন জেলার আকতনিত-কুনেইত্রা সড়কে একটি গাড়িতে হামলাটি ঘটে। ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

লেবাননে আবারো যুদ্ধ বিরতি চুক্তির লঙ্ঘন করলো ইসরাইল। দক্ষিণ লেবাননের সিডন জেলার আকতনিত–কুনেইত্রা সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য জানিয়ে ঘটনাটিকে যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এ ঘটনায় ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরাইলের সেনাবাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইসরাইলের দাবি করেছে, হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরের বেশি সময় ধরে সীমান্তে সংঘর্ষের পর ২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতিতে পৌঁছায়। ওই সংঘাতে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়। যুদ্ধবিরতি অনুযায়ী জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও তারা এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে অবস্থান বজায় রেখেছে, যা নিয়ে লেবানন ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে, কেন বললেন নেতানিয়াহু

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

বন্যার ঝুঁকিতে সাড়ে ৯ লাখ গাজাবাসী

ইরানের স্থলবাণিজ্য বন্ধে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র

হরমুজে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩

ইয়েমেনে সৌদি বিমান হামলায় বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি

ওমান উপসাগরে জ্বলতে থাকা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত