হোম > বিশ্ব

তুরস্কের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় হোটেল মালিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক পুলিশ।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও প্রাণে বেঁচে যাওয়া অতিথিরা জানান, হোটেলটিতে ২৩৮ অতিথি ছিলেন। আগুন লাগার পর কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি। সেসময় হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থাও কাজ করেনি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে হোটেলের ছাদ ও ওপরের তলা আগুনে পুড়ে গেছে।

ইয়েরলিকায়া জানিয়েছেন, নিহত ৪৫ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকিদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তুরস্ক সরকার। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিকে এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষও দুঃখ প্রকাশ করে তদন্তে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার ভোররাতে বলু প্রদেশের কার্তালকায়ার স্কি রিসোর্টে কাঠের তৈরি ১১তলা হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে।

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর