হোম > বিশ্ব

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

খাইবার পাখতুনখোয়া (কে-পি) প্রদেশে সন্ত্রাসবিরোধী দুইটি পৃথক অভিযানে ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারিজ গোষ্ঠীর ১৫ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জাানয়েছে, ১৫ ও ১৬ নভেম্বর ডেরা ইসমাইল খান এবং উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দুটি পরিচালিত হয়। ডেরা ইসমাইল খানের কালাচি এলাকায় প্রথম অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ১০ জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে ফিতনা-আল-খাওয়ারিজের সিনিয়র কমান্ডার আলম মেহসুদও ছিলেন বলে জানিয়েছে আইএসপিআর। পরে উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় দ্বিতীয় অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে নির্মূল করা হয়। এলাকায় এখনো পালিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বলেন, ভারতীয় সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল পাকিস্তানের সার্বিক জাতীয় ঐক্যমতের অঙ্গ।

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সংশ্লিষ্টতা বোঝাতে পাকিস্তানের সরকার ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দগুলো ব্যবহার করে। পাকিস্তান সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানভিত্তিক ভারত-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকেও ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে বর্ণনা করছে।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালত ভবনের সামনে পুলিশের গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে টিটিপি মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই হামলায় ১২ জন মারা যায় এবং ২৭ জন আহত হন। টিটিপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আন্তর্জাতিক অপরাধ আদালত

সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির

ইয়েমেন যুদ্ধে কার লাভ, কার ক্ষতি

লেবাননের একাধিক শহরে ইসরাইলের গোলাবর্ষণ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে শত শত বাড়ি

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চ্যালেঞ্জে ইরান

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে ট্রাম্প আমাকে সঙ্গী করতে চান: নেতানিয়াহু

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন