হোম > বিশ্ব

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর আলাদা অভিযানে ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

খাইবার-পাখতুনখোয়ায় কারাক জেলার বাহাদুর খেল এলাকায় কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং পুলিশের যৌথ অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) কোহাট আব্বাস মাজিদ মারওয়াত জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় একাধিক সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়েছে। এসময় গুলি বিনিময়ে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ জঙ্গি হুমকি দূর করতে এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি পুনরুদ্ধারে সহায়তা করবে।

এছাড়া, বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের চার সন্ত্রাসী নিহত হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুসারে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর এই অভিযান চালানো হয়। তীব্র গুলি বিনিময়ের পর, চার সন্ত্রাসী নিহত হয়।

সেনাবাহিনী জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এরা এলাকায় একাধিক সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল।

এদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেলুচিস্তানের কালাত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

আরএ

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স

সিরিয়ায় ইসরাইলি হামলা অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি করেছে: মার্কিন রাষ্ট্রদূত

লেবাননে ফসফরাস গোলা ব্যবহার করছে ইসরাইল

অর্থনীতি থেকে নিরাপত্তা—সব ক্ষেত্রেই ‘সর্বাত্মক যুদ্ধে’ ইরান: পেজেশকিয়ান