হোম > বিশ্ব

ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ১৫ জন গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হয়ে কাজ করার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। বাহরাইন ও প্রতিবেশী কুয়েতে ইরান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ কথা জানায় দেশটি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন ইরানি সেলের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরান বাহরাইনে হামলা শুরু করার পর থেকে নিরাপত্তা অভিযান চলমান রয়েছে।

গত মাসে আইআরজিসির সহযোগিতায় কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাহরাইন।

এপ্রিলে কর্তৃপক্ষ দেশের ওপর ইরানি হামলায় সমর্থনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করে।

বাহরাইনে একটি বৃহৎ শিয়া জনগোষ্ঠী বাস করে, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ করে আসছে। সরকার শিয়া নাগরিকদের প্রতি বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে এবং দেশটিতে অশান্তি উসকে দেওয়ার জন্য বারবার ইরানকে অভিযুক্ত করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪