হোম > বিশ্ব

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

স্টাফ রিপোর্টার

ছবি : এক্স থেকে নেওয়া

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় তল্লাশি অভিযানের সময় গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দ্য হিন্দু ও এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দুদু-বসন্তগড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

সেনাবাহিনীর জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্স-এ পোস্ট করে জানিয়েছে, ‘জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং), হোয়াইট নাইট কর্পস এবং সকল পদমর্যাদার সদস্য ৬ প্যারা এসএফ-এর সাহসী হাবিলদার ঝন্টু আলী শেখকে স্যালুট জানাচ্ছে। তিনি সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

সেনাবাহিনী বলছে, ঝন্টুর অদম্য সাহস এবং তার দলের বীরত্ব কখনও ভোলা যাবে না। শোকের এই মুহূর্তে আমরা শোকাহত পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

এর আগে কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক ছিলেন। এই হামলায় নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার, একজন বিমান বাহিনীর কর্মী এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন।

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু