হোম > বিশ্ব

আল্পস পর্বমালায় তুষারপাতে ৫ জার্মান পর্বতারোহীর মৃত্যু

আতিকুর রহমান নগরী

ইতালীয় আল্পস পর্বতমালায় তুষারধসে পাঁচ জার্মান পর্বতারোহী নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার তারা অর্টলার পর্বতশ্রেণির চিমা ভার্তানা শৃঙ্গ আরোহনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে চূড়ায় ওঠার পথে ভয়াবহ তুষারধস তাদের ওপর নেমে আসে।

তুষার ও বরফের বিশাল ঢল দুটি ভিন্ন দলে বাঁধা পর্বতারোহীদের ওপর আঘাত হানে। উদ্ধারকর্মীরা শনিবারই দুই পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেন। পরদিন, অর্থাৎ রোববার, আরও দুই পর্বতারোহীর — একজন পিতা ও তার ১৭ বছর বয়সী কন্যার — দেহ উদ্ধার করা হয়।

দলে থাকা আরও দুই পর্বতারোহী অলৌকিকভাবে বেঁচে যান।

উল্লেখ্য, অর্টলার পর্বতমালা সুইস সীমান্তের কাছে অবস্থিত এবং অভিজ্ঞ পর্বতারোহী ও ট্রেকারদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত।

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা