হোম > বিশ্ব

ইরানিদের গোপনে যোগাযোগের আহ্বান জানাল সিআইএ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের সঙ্গে ইরানিদের গোপনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। সিআইএ জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয় হতে পারে এমন কোনো দক্ষতা বা তথ্য থাকলে ইরানিরা যোগাযোগ করতে পারেন। খবর মিডল ইস্ট মনিটরের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার দুই মিনিটের বেশি একটি ভিডিও প্রকাশ করেছে সিআইএ। তাতে ফারসি ভাষায় বলা হয়েছে, ‘হ্যালো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) আপনার কথা শুনতে পাচ্ছে এবং আপনাকে সাহায্য করতে চায়। নিচে আমাদের সঙ্গে ভার্চ্যুয়াল ও নিরাপদে যোগাযোগ করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো।’

ভিডিওটিতে ইরানিরা কীভাবে যোগাযোগ করতে পারবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কর্মস্থলের কম্পিউটার এবং ফোন ব্যবহার এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

এর পরিবর্তে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই ভিডিওটি পোস্ট করা হলো।

জেনেভায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে একাধিক দেশ।

সিইসি ও যন্তর মন্তর ইস্যুতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ

ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে: ইলন মাস্ক

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে পিটিআই নেতারা

পুলিশি নির্যাতনের বর্ণনা দিলেন ভারতের বিক্ষোভকারীরা

ইবোলা ঠেকাতে তৎপর কেনিয়া, রাজধানীর বাইরে প্রস্তুতি নিয়ে প্রশ্ন

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির