হোম > বিশ্ব

মন্দিরের জমি নিলামে কিনল মুসলিমরা, মসজিদ নির্মাণের পরিকল্পনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পিটারবরো শহরে স্থানীয় সিটি কাউন্সিল একটি মুসলিম সংস্থার কাছে এক খণ্ড জমি বিক্রি করে দিয়েছে। ইউনাইটেড কিংডম ইসলামিক মিশন নামে ওই মুসলিম সংস্থা সেখানে একটি মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করতে চাইছে। এতে ক্ষুব্ধ হয়েছে হিন্দু সম্প্রদায়। কারণ ওই জমিতে তাদের মন্দির ছিল বলে দাবি করছে তারা।

তবে যে জমির ওপর মন্দিরটি প্রতিষ্ঠিত, তার মালিক পিটারবোরো সিটি কাউন্সিল। কাউন্সিল দাবি করেছে যে তারা তাদের স্বাভাবিক জমি নিষ্পত্তির নিয়ম অনুসরণ করেছে, তাদের আইনি ক্ষমতার মধ্যে থেকেই কাজ করেছে এবং ধর্মীয় পছন্দের পরিবর্তে পরিকল্পনা, মূল্যায়ন ও প্রশাসনিক মানদণ্ডের ভিত্তিতে দরপত্র যাচাই করেছে।

পিটারবরো সিটি কাউন্সিল তাদের প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডের ঋণ পরিশোধের লক্ষ্যে সম্পত্তিটি উন্মুক্ত বাজারে বিক্রি করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে মসজিদ গ্রুপকে জায়গাটি বরাদ্দ দেওয়া হয়েছে।

জমিটি নিয়ে আইনি লড়াই করছে হিন্দু সম্প্রদায়। তবে কাউন্সিলের আইনজীবী ক্যাথরিন রোল্যান্ডস আদালতে বলেন, জমি বিক্রির প্রক্রিয়া ছিল স্বচ্ছ, ন্যায্য ও আইনসম্মত।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বিক্রি প্রক্রিয়ার ওপর একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বর্তমান জায়গা পর্যাপ্ত নয়। তারা নতুন স্থানে একটি মসজিদ ও ইসলামিক সেন্টার গড়ে তুলতে চায়, যেখানে নামাজের স্থান ছাড়াও শ্রেণিকক্ষ ও খেলাধুলার সুবিধা থাকবে।

সূত্র: ইয়েনি সাফাক/দ্য প্রিন্ট

আরএ

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন