হোম > বিশ্ব

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ২৬, নিখোঁজ ১৪

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে নৌকাটি উল্টে যায়। ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে জানান, দুর্ঘটনার পর স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নাইজেরিয়ার ব্যস্ত নদীপথে নৌদুর্ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি না মানার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। দেশটির পানিপথে প্রতি বছর নৌকাডুবির ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়।

এসআর

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

ইরান সেনাদের বড় অংশকে বেতন দিতে পারছে না: ট্রাম্প

চার বছর পর গম রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার

ভারতে মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক