হোম > বিশ্ব

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারো হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়, বিনতে জবাইলের আল-সাওয়ানেহ এবং খিরবেত সেল্মের মধ্যবর্তী এলাকায় চালানো হামলায় একজন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, একটি ইসরাইলি ড্রোন ওই এলাকায় একটি পিকআপ ভ্যানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এছাড়া নাবাতিয়েহের ইকলিম আল-তুফাহ এলাকায় হুমিন আল-ফাওকা-হামিলা সড়কে একটি গাড়িতে হামলায় আরো একজন নিহত হন।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি ড্রোন টায়ার জেলা ও আশপাশের অঞ্চল, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল এলাকায় খুব নিচু দিয়ে উড্ডয়ন করছে এবং টহল দিচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের নভেম্বর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এ হামলা চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে।

২০২৩ সাল থেকে শুরু ইসরাইলি অভিযানে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন।

আরএ

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের