হোম > বিশ্ব

খামেনিকে হত্যার প্রতিবাদে ভারতের কাশ্মীরে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন খামেনি।

কাশ্মীরের শ্রীনগরের প্রাণকেন্দ্রে লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। শান্তিপূর্ণ এ সমাবেশে অনেকেই ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া ৪০ বছর বয়সি সৈয়দ তৌফিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আজ আমরা সবাই অত্যন্ত শোকাহত। আমরা আমাদের প্রিয় নেতা শহীদ হওয়ায় শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘ট্রাম্পের জন্য আমাদের সবার একটি বার্তা আছে... আমরা সব সময় আপনার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব। যদি মনে করেন, আপনি আমাদের প্রিয় নেতাকে শহীদ করেছেন, তাহলে আপনি একটি ভ্রান্ত ধারণার মধ্যে আছেন... আমরা খামেনির পুত্ররা, জীবিত থাকতে আমাদের পরাজিত করতে পারবেন না।’

কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আরএ

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন