হোম > বিশ্ব

ইরানের পাল্টা হামলায় কুয়েতে নিহত ১, আহত ৩২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত আক্রান্ত হয়েছে। ইরানের পাল্টা হামলায় কুয়েতে ১ মারা গেছেনে এবং ৩২ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আল-আদান হাসপাতালের জরুরি বিভাগে ৩২ জন আহতকে ভর্তি করা হয়েছে। আহত সবাই বিদেশি নাগরিক। চিকিৎসা দল সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়েছে।

আহতদের মধ্যে ১৫ জনকে বিশেষায়িত চিকিৎসার জন্য জাবের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের আল-আদান হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে পাঁচজনের জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আবদুল্লাহ আল-সানাদ জানান, আহতদের মধ্যে বুকে, মাথায় ও পেটে আঘাত, হাড় ভাঙা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের ঘটনা রয়েছে। অনুমোদিত চিকিৎসা প্রটোকল অনুসরণ করে সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চলমান পরিস্থিতির মধ্যে জরুরি ও নিবিড় পরিচর্যা ইউনিটগুলোর প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্রুত সাড়া ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

ইরানে নতুন করে আরো হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘অবেধ্য নয়’

আমিরাতের ফরাসি নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানে স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে

সৌদিতে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেশী দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র–ইসরাইলের ওপর ক্ষুব্ধ হওয়া: আরাগচি

হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই ইরানের: আরাগচি

৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরীফ