হোম > বিশ্ব

রুশ হামলায় কিয়েভে ১০ লক্ষাধিক ঘরবাড়ি বিদ্যুৎহীন

আতিকুর রহমান নগরী

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় একযোগে বড় ধরনের বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এতে ১০ লাখেরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ইউক্রেনের জ্বালানি কোম্পানি ডিটিইকে শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে কিয়েভ থেকে এএফপি খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২৭ ডিসেম্বর রাশিয়ার চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভজুড়ে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়।

ডিটিইকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান হামলার সতর্ক সংকেত জারি থাকা সত্ত্বেও বিদ্যুৎকর্মীরা ঝুঁকি নিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন।

এসআর

ইরানের স্কুলে আঘাত হানা টমাহক উৎপাদনে ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের গোপন যোগাযোগের দাবি নাকচ করল ইরান

আব্রাহাম লিঙ্কন সংকট: দীর্ঘমেয়াদি মোতায়েনে ভেঙে গেছে মার্কিন সেনাদের মনোবল

খাঁটি বাংলায় নিউ ইয়র্কবাসীর মন জয় করলেন মেয়র মামদানি

চাপের মুখে ইরান তার নীতি নির্ধারণ করে না: বাকায়ি

ওমানে বোমা ফেলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যে নতুন ব্যঙ্গাত্মক আন্দোলন, এক দিনেই লাখো অনুসারী

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, প্রথমবার অংশগ্রহণে নারীরা

গাজায় ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ৫, যুদ্ধবিরতির পর নিহত ১,২৬৫