হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে কমেছে ইসরাইলের প্রতি সমর্থন, গভীরভাবে বিভক্ত ডেমোক্র্যাটরা

আমার দেশ অনলাইন

ইসরাইলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রে কমেছে দেশটির প্রতি জনসমর্থন। গত কয়েক দশক ধরেই ইসরাইলের প্রতি জোড়াল সমর্থন দিয়ে আসছে ডেমোক্র্যাট ও রিপাবলিক শিবির। তবে ইসরাইলের প্রতি সমর্থন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য এখন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে ডেমোক্র্যাট ও তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে মতপার্থক্য আগের তুলনায় অনেক বেশি বেড়েছে।

ইসরাইলের প্রতি জনসমর্থনের বিষয়ে গত ১১ থেকে ১৭ জুন পর্যন্ত একটি জরিপ চলায় অ্যাসোসিয়েটেড প্রেস ও সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ (এনওআরসি)। জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের প্রায় এক-তৃতীয়াংশ মনে করেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল ‘গণহত্যা’ চালিয়েছে।

ডেমোক্র্যাটদের মধ্যে এই ধারণা আরো বেশি শক্তিশালী। তাদের প্রায় অর্ধেক এই বক্তব্যের সঙ্গে একমত। অন্যদিকে, মাত্র প্রায় ২০ শতাংশ মার্কিন নাগরিক এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং প্রায় অর্ধেক উত্তরদাতা বলেছেন, এ বিষয়ে মত দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই।

জরিপে আরো দেখা গেছে, মার্কিন ইহুদিদের মধ্যেও এ বিষয়ে অভিন্ন মত নেই। তাদের মধ্যে প্রায় ৩০ শতাংশ মনে করেন, ইসরাইল গণহত্যা চালিয়েছে।

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে ডেমোক্র্যাটদের মধ্যে। বর্তমানে ৫৮ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলকে ‘বাড়তি সমর্থন’ দিচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতে এই হার ছিল ৪৫ শতাংশ।

এছাড়া বর্তমানে ৬২ শতাংশ ডেমোক্র্যাটের মতে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের যথেষ্ট সমর্থন দিচ্ছে না। দুই বছর আগে এই হার ছিল ৪৯ শতাংশ।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স