হোম > বিশ্ব

ট্রাম্পের ‘বিবেচনাহীন’ কৌশলে ঝুঁকিতে মার্কিন সেনারা: কংগ্রেস সদস্য

আমার দেশ অনলাইন

ইরান বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাহীন কৌশল মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলছে বলে সতর্ক করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সেথ মল্টন । জাতির উদ্দেশে দেওয়া ট্রাম্পের ভাষণের প্রতিক্রিয়ায় এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মল্টন বলেন, ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বিবেচনাহীন কৌশলের কারণে তিনি ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। তার এই ব্যর্থতা মার্কিন সেনাদের একটি ‘বিপজ্জনক’ পরিস্থিতিতে ফেলেছে।

মল্টন বলেন, ‘প্রেসিডেন্ট বোধবুদ্ধিহীন। তিনি স্মৃতিভ্রষ্ট এবং একেবারে তন্দ্রাচ্ছন্ন। আমার মতে, এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ভাষণ ছিল, যা কেবল এটাই দেখিয়েছে যে তিনি কতটা দুর্বল এবং অবিবেচক। যদি ঝুঁকি এত বেশি না হতো, তাহলে এটি প্রায় হাস্যকর হতো, কিন্তু ঝুঁকি অবিশ্বাস্যভাবে বেশি এবং সে কারণেই এটি আমাদের এবং আমাদের সেনাদের জন্য এত বিপজ্জনক।’

এই কংগ্রেসম্যান বলেন, ট্রাম্প একটি চুক্তি করার চেষ্টা করার সময় ‘ওবামার চুক্তি ছিঁড়ে ফেলার বিষয়ে বড়াই করেছিলেন’। ইরানের শাসন পরিবর্তনের বিষয়ে তিনি বলেছিলেন ‘শাসনব্যবস্থার পরিবর্তন কখনোই লক্ষ্য ছিল না।’

তার মতে, ‘প্রকৃত সত্য হলো, তিনি শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছেন। তিনি ৮৬ বছর বয়সি এক অসুস্থ ব্যক্তিকে সরিয়ে পঞ্চাশোর্ধ এক প্রাণবন্ত ও কট্টরপন্থি ব্যক্তিকে বসিয়েছেন। সুতরাং, এটি আমাদের কাঙ্ক্ষিত দিকের বিপরীতমুখী একটি শাসনব্যবস্থার পরিবর্তন।’

মোল্টন আরো বলেন, ‘ট্রাম্প বলেছিলেন, মাত্র কয়েক মাস আগেই তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন করে দিয়েছেন, কিন্তু এখন সেই একই লক্ষ্য অর্জনের জন্য আমাদের নাকি আরো দুই থেকে তিন সপ্তাহ তাদের ওপর বোমা ফেলতে হবে।’

তিনি বলেন, ‘আমি কোনো শিশু মনোবিজ্ঞানী নই, তাই ডোনাল্ড ট্রাম্পের মন আমি বুঝতে পারি না।’

সূত্র: আল জাজিরা

স্থল হামলা হলে একজনও যেন বেঁচে না ফেরে: ইরানের সেনাপ্রধান

জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু করছে মালয়েশিয়া

বাগদাদে যেকোনো সময় হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের

‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার হুঁশিয়ারি দিল ইরান

আমাদের সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরান

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৮ সন্ত্রাসী নিহত

ম্যাক্রোঁর সঙ্গে খুব বাজে আচরণ করেন তার স্ত্রী: ট্রাম্প

আরবসাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনে ব্যর্থ ট্রাম্প

ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার অভিযোগ রাশিয়ার