হোম > বিশ্ব

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

আমার দেশ অনলাইন

সৌদি আরামকো তেল কোম্পানির সদরদপ্তরে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে কেবল একটি অফিস ভবনে ‘ছোটখাটো’ আগুন লাগার কথা জানালেও, বর্তমানে ভবনটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

এ ঘটনার সাথে পরিচিত সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কমপ্লেক্সের একটি ভবনের আগুন এখন বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছে।

সূত্রগুলোর মতে, কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানটির কর্মীরা বর্তমানে দূর থেকেই (রিমোটলি) কাজ চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের অবকাঠামো মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সূত্র- বিবিসি বাংলা

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুই জাহাজে হামলা, ডুবেছে একটি

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ

দিল্লির সেন্ট্রাল পার্কে ফের বিক্ষোভের ডাক ককরোচদের

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু