হোম > বিশ্ব

কিউবাকে ‘অবিলম্বে চুক্তির আওতায়’ আসতে বললেন ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কিউবাকে সতর্ক করে বলেছেন, তারা যেন অবিলম্বে চুক্তির আওতায় আসে, অন্যথায় তাদের অনির্দিষ্ট পরিণতির সম্মুখীন হতে হবে। একই সঙ্গে হাভানার উদ্দেশে ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থের সব ধরনের প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিউবার জন্য আর কোনো তেল বা অর্থ যাবে না—শূন্য। তিনি কিউবা কর্তৃপক্ষকে দ্রুত চুক্তিতে আসার “জোরালো পরামর্শ” দেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়ার লক্ষ্যে মার্কিন বাহিনীর কারাকাস অভিযান পরিচালনার এক সপ্তাহ পর ট্রাম্প এই মন্তব্য করেন। ওই অভিযানে ভেনেজুয়েলা ও কিউবার নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হন বলে জানানো হয়।

এদিন সকালে ট্রাম্প একটি পোস্ট পুনঃপ্রচার করেন, যেখানে বলা হয়—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভবিষ্যতে কমিউনিস্ট-শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। সেই পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, বিষয়টি তাঁর কাছে “ভালোই শোনাচ্ছে”।

এরপর দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, বহু বছর ধরে কিউবা ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ পেয়েছে এবং এর বিনিময়ে দেশটির নেতৃত্বকে নিরাপত্তা সহায়তা দিয়েছে। তবে এখন থেকে তা আর চলবে না বলেও তিনি উল্লেখ করেন।

ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত অধিকাংশ কিউবান সদস্য নিহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার আর ওই ধরনের নিরাপত্তা সহায়তার প্রয়োজন নেই।

উল্লেখ্য, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে ২০০০ সালের পর থেকে কিউবা ক্রমশ ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। প্রয়াত নেতা হুগো শাভেজের আমলে করা এক চুক্তির আওতায় এই তেল সরবরাহ শুরু হয়েছিল।

এসআর

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়

মসজিদে জরিমানা, বাড়িঘর উচ্ছেদ—ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার