হোম > বিশ্ব

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আতিকুর রহমান নগরী

হংকংয়ের ভোটাররা রোববার তাদের দ্বিতীয় আইনসভা নির্বাচনে ভোট দিচ্ছেন। ছবি: এবিসি নিউজ

হংকংয়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিনের মধ্যেই রোববার শুরু হয়েছে অষ্টম মেয়াদের লেজিসলেটিভ কাউন্সিল (আইন পরিষদ) নির্বাচন। সাম্প্রতিক ওই অগ্নিকাণ্ডে ১৫৯ জনের মৃত্যু হওয়ায় পুরো শহর এখনো শোকাহত ও বিপর্যস্ত।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ভোট শুরু হওয়ার আগেই বহু কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়। নতুন আইন পরিষদে মোট ৯০ সদস্য থাকবেন—যাদের মধ্যে ৪০ জন নির্বাচিত হবেন ইলেকশন কমিটির মাধ্যমে, ৩০ জন ফাংশনাল কনস্টিটুয়েন্সি থেকে এবং ২০ জন ভৌগোলিক অঞ্চলভিত্তিক সরাসরি নির্বাচনে। মোট ১৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউ রবিবার সকালেই রাইমন্ডি কলেজের ভোটকেন্দ্রে ভোট দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিটি ভোট হংকংয়ের সংস্কার ও অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সরকার জানায়, ভোট গ্রহণ চলবে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত (জিএমটি রবিবার ১৫:৩০)। প্রায় ৪.১৩ মিলিয়ন নিবন্ধিত ভোটারের জন্য ৬০০-র বেশি ভোটকেন্দ্র ব্যবস্থা করা হয়েছে।

অষ্টম মেয়াদের আইন পরিষদ আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে চার বছরের দায়িত্ব পালন শুরু করবে।

আগুনের কারণে নির্বাচন পেছানোর গুঞ্জন থাকলেও প্রধান নির্বাহী আগেই নিশ্চিত করেছিলেন যে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ২৬ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে। টানা ৪৩ ঘণ্টা ধরে চলা আগুন সাতটি আবাসিক ব্লক—যার মধ্যে ১,৯০০-রও বেশি অ্যাপার্টমেন্ট—পুরোপুরি বিধ্বস্ত করে দেয়।

এসআর

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ