হোম > বিশ্ব

মেক্সিকোয় বিমান বিধ্বস্তে নিহত ৭

আতিকুর রহমান নগরী

মেক্সিকোতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন, আর ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার (১৫ ডিসেম্বর) ঘটেছে। বিমানটি আকাপুলকো থেকে রওয়ানা দিয়ে মধ্যাঞ্চলীয় টলুকা যাওয়ার পথে বিধ্বস্ত হয়। খবর এবিসি নিউজের।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ জানান, দুর্ঘটনাস্থল সান মাতেও আতেনকো, যা টলুকা বিমানবন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। বিমানটিতে আটজন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণ চেষ্টা করছিল, কিন্তু পাশের একটি কারখানার ছাদে আঘাত লাগায় আগুন ধরে যায়।

স্থানীয় মেয়র আনা মুনিজ জানিয়েছেন, দুর্ঘটনার কারণে প্রায় ১৩০ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে এবং সাধারণ নাগরিকদের ঘটনাস্থলের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।

এসআর

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে, হুমকি ট্রাম্পের

ইরানের বন্দর ঘিরে অবরোধ কার্যকর শুরু হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন নৌ অবরোধে ইরানের রণকৌশলের লাভ

ইরানের মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি

যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরানের সঙ্গে কাতারের আলোচনা

ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে নেতানিয়াহুর অর্জন নিয়ে সংশয়ে ইসরাইলিরা

ইরানের বন্দরগামী জাহাজে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক করল ইউকেএমটিও

ট্রাম্প ও পোপের বিরোধ নিয়ে ইরানের প্রতিক্রিয়া