হোম > বিশ্ব

পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যক্রম আবার শুরু করতে সামরিক নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং চীনের মতো অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে এ নির্দেশ দিয়েছেন তিনি। খবর বিবিসির।

৩০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ আসলো। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্টে শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের ঠিক আগে সামজিকমাধ্যমে তিনি লেখেন, ‘অন্যান্য দেশগুলো পারমাণবিক কর্মসূচি পরীক্ষা করছে, তাই আমি যুদ্ধ বিভাগকে সমানতালে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি।’

ট্রাম্প বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি। রাশিয়া দ্বিতীয় এবং চীন অনেক পিছিয়ে থেকে তৃতীয়। ১৯৯২ সাল থেকে তারা যুক্তরাষ্ট্র আরো কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেনি।

ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করার কয়েকদিন পরই এই নির্দেশ আসলো।

বুধবার রাতে ট্রাম্পের পোস্টে পারমাণবিক অস্ত্রের ‘অত্যন্ত ধ্বংসাত্মক শক্তির’ কথা স্বীকার করেন।

তিনি আরো বলেন, চীনের পারমাণবিক কর্মসূচি পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সমান হবে।

আরএ

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি